জাতীয়

রাজধানীর সবুজবাগে এক পরিবারের ৬ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগের নন্দিপাড়ায় জিরো গলির একটি বাসায় একই পরিবারের ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৫ এপ্রিল রবিবার সন্ধ্যায় সবুজবাগ থানার ওসি মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক বৃদ্ধ দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই নাতনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই নাতনির মধ্যে একজনের বয়স আড়াই বছর ও অপরজনের বয়স ছয় মাস। তাদের সবাইকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওই ভবনের আশপাশের নয়টি ভবন লকডাউন করে রাখা হয়েছে।

শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভবনের বাসিন্দারা বাইরে যেতে পারবেন।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮৮ জনকে শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে মারা গেছেন নয় জন। এখন পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা