জাতীয়

পণ্যবাহী বাহনে যাত্রী ওঠালে শাস্তি

নিজস্ব প্রতিবেদক:

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

৫ এপ্রিল রোববার বিআরটি’'র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. লোকমান হোসেন মোল্লা স্বাক্ষরিত এ নির্দেশনা সংস্থার সব কার্যালয়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতি মোবিলায় সরকার দেশব্যাপী ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখাসহ পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধ।

এমতাবস্থায়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধকল্পে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা