জাতীয়
করোনা পরীক্ষা

১১ এপ্রিল থেকে মিলবে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট


সাইদুর রহমান রুমী

করোনা পরীক্ষার বানিজ্যিক কিট গণস্বাস্থ্য কেন্দ্র আনুষ্ঠানিকভাবে আগামী ১১ এপ্রিল বাজারে ছাড়তে যাচ্ছে। তার আগে ঐ দিন সকাল ১১ টায় সরকারী-বেসরকারী,আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থা এবং মিডিয়ার সামনে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এবং ট্রাস্ট্রি জাফরুল্লাহ চৌধুরী সাননিউজকে জানান, আমাদের পদ্বতিতে মাত্র ১০-১৫ মিনিটেই লোকজন তার করোনা পজিটিভ কিনা জানতে পারবেন। মাত্র কয়েকশ টাকায় দেশের কোন ল্যাব এই টেস্ট করতে পারবে। এর জন্য বর্তমানের মতো বিশেষায়িত কোন অত্যাধুনিক ল্যাবের প্রয়োজন হবে না।

সরকারী সহায়তা পেলে এ সুবিধা দেশের সব প্রান্তে অনতিবিলম্বে পৌছানো সম্ভব বলে তিনি জানান।

উল্লেখ্য ,মার্চের দ্বিতীয় সপ্তাহে গনস্বাস্থ্য ফার্মা’র প্রধান ড.বিজন কুমার শীলের নেতৃত্বে একটি টিম রিপিট ডট বলক নামে করোনা টেস্টের এ প্রযুক্তি উদ্ভাবন করে ব্যাপক হৈচৈ ফেলে দেন। কিন্তু সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘসূত্রিতার কারনে তা আলোর মুখতে এতদিন লেগেছে বলে জাফরুল্লাহ চৌধুরী জানান।

দেশে বর্তমানে বিভিন্ন জায়গায় করোনা টেস্টের জন্য ল্যাব স্থাপন করা হলেও তা সাধারনের জন্য সহজলভ্য হয়ে উঠেনি। অনেকে পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলেও পর্যান্ত কিটসহ নানা ঝামেলায় ফেরত আসছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আজ ৫ এপ্রিল গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ১৮ জন আক্রান্ত সহ মোট করোনা রোগী ৮৮ জন বলে স্বাস্থ্যমন্তী জানিয়েছেন। করোনা পরীক্ষা আরো সহজ হলে মানুষের মধ্যে অজানা আতংক কেটে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা