টিকা পেতে সেরামকে অগ্রিম ১২ কোটি ডলার দিয়েছে সরকার
জাতীয়

টিকা পেতে সেরামকে অগ্রিম ১২ কোটি ডলার দিয়েছে সরকার

সান নিউজ ডেস্ক: অনুমোদনের পূর্বেই ভারতের সেরাম ইনস্টিটিউটকে ১২ কোটি ডলার দিয়েছে বাংলাদেশ সরকার ৷ আর বেক্সিমকো ডিলারশিপ পেতে খরচ করেছে ৮০ লাখ ডলার ৷

জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের সাপ্তাহিক ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’-এ এসব তথ্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান৷ করোনা ভাইরাসের টিকা পাওয়া নিশ্চিত করতেই এমন ঝুঁকি নেয়া হয়, বলে দাবি করেন তিনি৷

‘‘ভ্যাকসিন অনুমোদনের আগে উৎপাদন সক্ষমতা বাড়াতে সেরাম ইন্সটিটিউটকে অনেকেই অগ্রিম টাকা দিয়েছে৷ সে সময় বেক্সিমকো লিমিটেড আট মিলিয়ন ডলার দেয়৷ ভ্যাকসিনের ডিলারশিপ পেতে এ টাকা প্রদান করে প্রতিষ্ঠানটি৷ এ দিকে সরকার প্রথমে ৬ কোটি ও পরে ৬ কোটি মিলিয়ে মোট ১২কোটি ডলার দেয় সেরামকে,’বলেন শিল্পগ্রুপ বেক্সিমকো লিমিটেডের কর্ণধার সালমান এফ রহমান৷

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান আরও বলেন, ‘ভারত থেকে আমদানি করা এ ভ্যাকসিনের স্বত্ত্ব বাংলাদেশ সরকারের৷’

টক শোতে আরও যুক্ত ছিলেন কবি ও উদ্যোক্তা ফরহাদ মজহার৷

ফরহাদ মজহারের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, সরকার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ জনগণকে বিনামূল্যে দেবে৷

তিনি বলেন ‘প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজও বিনামূল্যে জনগণকে প্রদান করা হবে, যা ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে জানানো হয়েছে৷'

ফরহাদ মজহার বলেন, বিভিন্ন সময়ে মিউটেট করে কোভিড-১৯ ভাইরাস, যা ইতিমধ্যে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ এমন একটি জাতীয় সমস্যাকে মোকাবেলা করতে সমন্বিত চেষ্টা প্রয়োজন বলে মত দেন তিনি৷

সান নিউজ/টিএস/বিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা