জাতীয়

‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরবর্তী বৈঠক ফেব্রুয়ারিতে’

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে চীনের মধ্যস্থতায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর সচিব পর্যায়ের এবং প্রয়োজনে মন্ত্রী পর্যায়ের বৈঠক। সবখানেই মধ্যস্থতাকারী হিসেবে সঙ্গে থাকবে চীন।

মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ-মিয়ানমার-চীনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ যুক্ত হতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।

ভার্চুয়াল প্লাটফর্মে বেলা ২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী সচিব পর্যায়ের এ বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লুও জাওহুইয়ের সভাপতিত্বে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের আন্তর্জাতিক সহযোগিতা উপমন্ত্রী হাউ দো সুয়ান এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমাদের ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে এবং সেটার ব্যাপ্তি কিছুটা বাড়বে। আগে আমাদের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূত থাকতেন। এটা আরেকটু বড় পর্যায়ে করা হবে।

মিয়ানমারের নেপিদোতে অবস্থানরত ডিজি এবং বেইজিংয়ে ফরেন মিনিস্ট্রির ডিজিও পরবর্তী বৈঠকে সংযুক্ত হবেন। দুই দেশের ডিজিদের মধ্যে একটা হটলাইন চালু হবে জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এটা হবে। এতে যেকোনও ধরনের ছোটখাটো চ্যালেঞ্জ থাকলে, তারা নিজেরা কথা বলে ঠিক করে নিতে পারবে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা প্রকাশ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এখনও অনেক ফ্যাক্টরস কাজ করছে, এসব ফ্যাক্টরস মাথায় রেখে, এর আগে যেহেতু দুবার ডেট দিয়ে আমরা সফল হতে পারিনি, এখন সেগুলো থেকে শিক্ষা নিয়ে কীভাবে সফল হওয়া যায়, সেই চেষ্টা থাকবে আমাদের।

আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বে সঙ্গে বিবেচনায় রাখছি। দ্বিপক্ষীয় যে চুক্তি আছে, তা যদি অক্ষরে অক্ষরে পালিত হয়, সেখানে ১০ লাখের বেশি মানুষকে নিয়ে যেতে বছরের পর বছর লেগে যাবে। গত ৩ বছরে ৯০ হাজার নতুন বাচ্চাও জন্মগ্রহণ করেছে। সুতরাং এই টোটাল নম্বরটা বাড়তে থাকবে, অনেক জটিলতা আসতে থাকবে। তাই প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার বিকল্প নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা