জাতীয়

মেয়েকে ধর্ষণ মামলার রায় ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই তারিখ ধার্য করেছেন বিচারিক আদালত।

রাজধানীর বাড্ডার ওই ঘটনায় করা মামলায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার রায়ের দিন ধার্য করে এই আদেশ দেন।

যুক্তিতর্কে এই মামলায় রাষ্ট্রপক্ষে আফরোজা ফারহানা (অরেঞ্জ) যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামির যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন। অন্যদিকে আসামির পক্ষে খন্দকার মহিবুল হাসান আপেল খালাস চান।

গত ৯ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে চার্জশিটভুক্ত আট সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ওই দিন আত্মপক্ষ শুনানিতে অভিযুক্ত বাবা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলাসূত্রে জানা যায়, ৮-৯ বছর আগে ভিকটিমের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর ভিকটিম তার দাদির কাছে থাকতেন। ডিভোর্সের পর আরেক নারীকে বিয়ে করে ভিকটিমের বাবা। গত বছরের এপ্রিল মাসে ভিকটিমকে তার বাবা রূপনগর আবাসিক এলাকার বস্তিতে নিয়ে যায়। এ নিয়ে তার সৎমায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়। পরে ২ মে ভিকটিমকে নিয়ে তার বাবা বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকায় বাসা ভাড়া নেয়। ৪ ও ৫ মে ভিকটিমকে ধর্ষণ করে তার বাবা।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ মে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ মে আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত বাবা বর্তমানে কারাগারে আছে।

বাড্ডা থানার এসআই আল-ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত করে ভিকটিমের বাবাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা