জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক সানাউল হক

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হককে প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ দিয়েছেন তদন্ত সংস্থা । সোমবার ( ১৮ জানু|য়ারি) তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। তদন্ত সংস্থার সাবেক প্রধান সমন্বয়ক হান্নান খান সাহেব মারা যাওয়ার পর থেকে সংস্থার সার্বিক দায়িত্ব পালন করে আসছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ২৯ নভেম্বর মারা যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান। ২৭ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। এরপর তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১১ সালে তদন্ত সংস্থায় যোগ দেন সানাউল হক। এরপর থেকে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক (আইজিপির পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা