জাতীয়

‘সবখানে ছড়িয়ে দেয়া হবে দেশীয় প্রজাতির মাছ’

নিজস্ব প্রতি‌বেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের সব প্রান্তে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে দেয়া হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।

এসময় তি‌নি এই দুই খা‌তের সাফ‌ল‌্য তু‌লে ধ‌রে ব‌লেন, এ সাফল্যের বড় কা‌রিগড় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

‌তি‌নি ব‌লেন, একটা সময় রাসায়নিক সারের ব্যবহার, ভূমির অপরিকল্পিত ব্যবহার, পুকুর, হ্রদসহ অন্যান্য জলাশয়ের অপর্যাপ্ততার কারণে মাছ উৎপাদন কমে যাওয়ায় সঙ্কট তৈরি হ‌য়ে‌ছিল। সে জায়গায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য খাতে একটা বিপুল সাফল্য নিয়ে এসেছে। এ সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সোমবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর বোর্ড অব গভর্নরসের ৪০তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোন উন্নয়ন প্রকল্পে গবেষণা খাতের উপর গুরুত্ব দেন। গবেষণার মাধ্যমে আমরা যদি নতুনত্ব আনতে পারি, আধুনিক উপযোগিতা আনতে পারি, পুষ্টির স্তর উন্নয়ন করতে পারি তাহলে আমরা সার্থকভাবে এগিয়ে যেতে পারবো।

মন্ত্রী ব‌লেন, গতানুগতিক পদ্ধতিতে এগিয়ে যাওয়া যাবে না। এ বছর মৎস্য গবেষণায় ব্যাপক সাফল্য এসেছে। বাংলাদেশের মৎস্য বিজ্ঞানীরা অকল্পনীয় সাফল্য দেখাতে পেরেছেন। বড় বড় যন্ত্র নেই, বড় অংকের বরাদ্দ নেই, তবু তারা গবেষণায় সাফল্য দেখাতে পেরেছেন। ছোট ছোট দেশীয় বিলুপ্তপ্রায় মাছ তারা ফিরিয়ে এনেছেন। বৈরালী, বালাচাটা, আঙ্গুস, জাতপুটি মাছের প্রজনন কৌশল ও চাষাবাদ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। দাতিনা মাছের প্রজনন কৌশল অবিষ্কৃত হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে ময়মনসিংহে মাছের লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

সভায়, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএফআরআই বোড অব গভর্নরস এর সদস্য মুহিবুর রহমান মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি, পানি সম্পদ ‍ও পল্লী প্রতিষ্ঠান) জাকির হোসেন আকন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএফআরআই এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, অর্থ বিভাগের যুগ্ম সচিব মুন্সী আবদুল আহাদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা পান্না প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা