জাতীয়

শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসাগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে উচ্চ আদালত।

গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া। তিনি জানান, এই দফায় নিষেধাজ্ঞার মেয়াদ আরো একমাস বাড়িয়েছে হাইকোর্ট।

বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ওপর গত ১৫ ডিসেম্বর নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। সোমবার (১৮ জানুয়ারি) নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়িয়ে হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

নিবন্ধিত শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে গত ১৫ ডিসেম্বর আদেশ দেয় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

তখন সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছিলেন সিদ্দিক উল্লাহ্ মিয়া।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা