জাতীয়

নেটফ্লিক্স-হইচই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালায় হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডিসহ ভার্চুয়াল ওটিটি (ওভার দ্যা টপ) মাধ্যম থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় সংক্রান্ত এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে নীতিমালার খসড়া করে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার ( ১৮ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বিটিআরসি ও সাইবার পুলিশ সেন্টার থেকে ২ টি প্রতিবেদন দেওয়া হয় হাইকোর্টে।

বিটিআরসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্ম থেকে তাদের কোনও রাজস্ব আদায় হয় না। এমনকি কোনও ধরনের রেগুলেশন না থাকায় সেটি আদায় হচ্ছে না।

একইভাবে সাইবার পুলিশ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্ণগ্রাফি আইন থাকলেও প্লাটফর্ম থেকে অশ্লীলতারোধে সুনির্দিষ্ট কোনও নীতিমালা নেই। যার ফলে সব সময় সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না।

এ কারণে যদি এই ধরনের একটি নীতিমালা হয় তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

নেটফ্লিক্স, হইচইসহ ইন্টারনেট মাধ্যমে (ওটিটি প্লাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক ও আইন বহির্ভূত ভিডিও -এর অংশগুলি অপসারণে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ৮ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়াও নেটফ্লিক্সের মত অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে কীভাবে সরকার রাজস্ব সংগ্রহ করেন তা এক মাসের মধ্যে বিটিআরসিকে জানাতে নির্দেশ দিয়েছিলো আদালত। তারই ধারাবাহিকতায় দাখিল করা দুটি প্রতিবেদন পর্যালোচনা করে এ আদেশ দেন হাইকোর্ট।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা