জাতীয়

এক বছর ধরে বন্ধ চিড়িয়াখানার দুই পিকনিক স্পট

নিজস্ব প্রতিবেদক : জাতীয় চিড়িয়াখানার পশ্চিম পাশে অবস্থিত পিকনিক স্পট উৎসব দ্বীপ ও নিঝুম দ্বীপ প্রায় এক বছর ধরে বন্ধ।

এর কারণ হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, পিকনিক স্পট ব্যবহারে গুচ্ছ দর্শনার্থীরা কিংবা শুটিং পার্টি নিয়ম মানে না। ফলে গত বছরের শুরু থেকেই বন্ধ এই দুটো স্পট।

শুক্রবার (১৫ জানুয়ারি) চিড়িয়াখানায় ঘুরে দেখা গেছে, পিকনিক স্পটগুলোর প্রবেশ পথে তালা। জানতে চাইলে চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা গীতা দাস জানান, যারা পিকনিক স্পট ভাড়া নেন, তারা সেখানে উচ্চ শব্দে গান বাজনা শোনেন। এতে চিড়িয়াখানার প্রাণীদের সমস্যা হয়। অনেককে মানা করা হয়েছে। তারপরেও উচ্চস্বরে গান বাজনা বন্ধ হয়নি।

তিনি বলেন, শুটিং পার্টির লোকজন ভাড়া নিয়ে উচ্চস্বরে গান বাজনা করেন। এ কারণে করোনার আগে থেকে পিকনিক স্পট দুটো বন্ধ। এছাড়া স্পট দুটি লেকের পাশে হওয়ায় তারা খাবারের প্যাকেট ও বিভিন্ন ময়লা লেকের পানিতে ফেলে পানি দূষণ করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা