জাতীয়
সভাপতি প্রার্থীর মৃত্যু

পেছালো সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : সভাপতি প্রার্থীর মৃত্যুতে পেছালো আগামীকাল ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন-২০২০। এক সপ্তাহ পর ২৪ জানুয়ারি এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে অসুস্থ হয়ে মারা যান নির্বাচনের সভাপতি প্রার্থী দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু। পরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থিতা করছেন বাংলাদেশের খবরের সিনিয়র সাব এডিটর আবুল কালাম আজাদ ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর মামুন ফরাজী।

এই সভায় যোগদানের জন্যই বাসা থেকে বের হওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন হিলালী ওয়াদুদ চৌধুরী। পরে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ভোরের কাগজ পরিবার গভীরভাবে শোকাহত। রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরাম গভীর শোক প্রকাশ করেছে।

হিলালীর লাশ গোসল শেষে প্রথমে তার কর্মস্থল ভোরের কাগজ, এরপর জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখান থেকে গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে লাশ দাফন করা হবে। হিলালীর স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী, মা, ভাই ও বোন রয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা