জাতীয়

সাব-এডিটরস কাউন্সিলের নেতৃত্বে ফের মামুন-হৃদয়

সান নিউজ ডেস্ক: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদে মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় জয়লাভ করেছেন।

আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন, সড়ক অবরোধ

নির্বাচনে ৪২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তাদির অনিক পেয়েছেন ১৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাওহার ইকবাল খান পেয়েছেন ২৭০ ভোট।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে শুরু হয় ডিএসইসি নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলে একটানা বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কায়কোবাদ মিলন, শাহ মো. মুতাসিম বিল্লাহ, আল মামুন ও ইকবাল মোহাম্মদ খান। নির্বাচনে ১ হাজার ১৯৬ জন ভোটারের মধ্যে ৭৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন: নতুন ৩ রুটে নামছে নগর পরিবহন

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক পদে লাবিন রহমান, কোষাধ্যক্ষ কবীর আলমগীর, সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদদৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারজানা জবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবলী নোমানী, নারীবিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা লুনা নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নঈম মাশরেকী, মনসুর আহমদ, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান, হাসান আহমেদ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা