ছবি: সংগৃহীত
জাতীয়

গাজীপুরে বাসে আগুন, সড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা। জানা গেছে, ঢাকাগামী সৌখিন পরিবহন’র একটি বাসের চাপায় শ্রমিক আহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০

মঙ্গলবার দুপুরে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলম্বিয়া কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক মো. মনির হোসেন স্থানীয় আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার ইলেকট্রিশিয়ান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, দুপুরের খাবারের বিরতির পর মনির হোসেন কারখানায় ফিরছিলেন। ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মনির হোসেন গুরুতর আহত হন। পরে সহকর্মীরা বাসটি আটক করে রাখে। তখন যাত্রীরা বাস থেকে নেমে যায়। পরে স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু এলাকায় তার নিহতের গুজব ছড়িয়ে পড়লে সহকর্মীরা কারখানার পাশের মহাসড়কে নেমে আসেন। বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: পায়রা সেতু নির্মাণে চুক্তি সই

একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে শিল্প পুলিশে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নেভান। আগুনে বাসের সিংহভাগ পুড়ে গেছে। ভেতরে থাকা সিট ও ছাদের সমস্ত অংশ পুড়ে গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। আহত শ্রমিক মনির হোসেনকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধার চরাঞ্চলে লাল মরিচের গালিচা

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক সার্জন নাজমুল হোসেন বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিকেল ৩টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা