জাতীয়

রূপনগর থেকে নৌকায় তুরাগে যেতে চান মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অতীতের মতো রাজধানীর রূপনগর খাল থেকে নৌকা যোগে তুরাগ নদীতে যেতে খালের সবটুকু অংশ উদ্ধার এবং আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ করে এই নৌকাভ্রমণের উপযোগী করতে হবে।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএনসিসির ৬, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে বিস্তৃত রূপনগর খালটি পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শনকালে খাল পরিষ্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন মেয়র।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এই খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে ১৫ দিনে খালটি পরিষ্কার করে। এটি প্রায় ২ কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশেপাশের অংশ সুন্দর করা। এই খাল দিয়ে নৌকায় চড়ে সাংবাদিক ভাইদের সঙ্গে নিয়ে আমি তুরাগ নদীতে যেতে চাই।

খাল পরিষ্কার প্রসঙ্গে আতিক বলেন, এই এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীদের যাতায়াতের সময় হয় তখন মেইন রোডের ওপর চাপ পড়ে। এই খালের পাশে যে অংশ আছে সেটিকে সুন্দর করতে পারলে এখান দিয়ে সবাই যাতায়াত করতে পারবে। এখান দিয়ে কমার্স কলেজ পর্যন্ত যাওয়া সম্ভব।

এজন্য আমরা এখানে ওয়াক ওয়ে এবং সাইকেল লেন করবো। বনায়নের জন্য ইতোমধ্যে গাছ লাগানো হয়েছে। শুধু সড়ক করলে হবে না। এই খালে সুয়ারেজ লাইনের বর্জ্য এসে পড়ে। তাই খালের পানিও পরিষ্কার করতে হবে। খালে পাড়ে থাকা অবৈধ স্থাপনা নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।

এছাড়াও আগামী মার্চ মাস থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর অনলাইনে বাসায় বসেই দেওয়া যাবে বলেও জানান তিনি। এসময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে...

কী কী কারণে বাড়তে পারে মানসিক চাপ? জেনে নিন এখনই 

স্ট্রেস বা মানসিক চাপ জীবনের স্বাভাবিক একটি অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষকে কা...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা