জাতীয়

ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক : সেনা, নৌ ও বিমান বাহিনীর ১২২ সদস্যের একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ (প্যারেড) অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেবেন।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১০টা ৫৩ মিনিটে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন সূত্রে প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে বাংলাদেশের ১২২ জন গর্বিত সেনার দল বিশেষ আইএএফ সি-১৭ প্লেনে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। দলটি আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে। সংবাদ,ছবি : আইএসপিআর।

উল্লেখ্য যে, ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনও বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল।৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সঙ্গে রাজপথে একসঙ্গে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছেন। বাংলাদেশ কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত, যার মধ্যে রয়েছে ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ১, ২ ও ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত।

এ কুচকাওয়াজ আগামী ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরে আসবেন। এই কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা