জাতীয়

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার গাবতলী এলাকা সংলগ্ন তুরাগ নদীর তীর এলাকায় ইট, পাথর ও বালু ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে ব্যবসায়ীদের করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর ফলে, গাবতলীর তুরাগ নদীর তীর এলাকায় ওইসব ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই।

এ বিষয়ে ওই ব্যবসায়ীদের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন গঠিত আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শফিক আহমেদ ও কামরুল হক সিদ্দিকী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, গাবতলী এলাকা সংলগ্ন তুরাগ নদীর তীরে ৫২.৩৬ একর সম্পত্তি সিটি করপোরেশনের লিজ গ্রহণ দাবি, দখল ও স্থায়ী লিজ প্রদানের দাবিতে ১৭৮ জন ইট, পাথর, বালু ব্যবসায়ী বহমুখী সমবায় সমিতি ২০০৮ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন করে। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি ও স্থিতাবস্থার আদেশ দেন। জমির মালিকানা সরকারের নামে রেকর্ড থাকলেও সিটি করপোরেশন উক্ত জমি লিজ দেয়ার পরিপ্রেক্ষিতে এই রিট পিটিশনটি দায়ের করা হয়।

হাইকোর্ট ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ৯ মার্চ রুল খারিজ করে রায় দেন। পরে ব্যবসায়ীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বারজজ আদালত সেটি স্থিতাবস্থার আদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি শেষে আপিল বিভাগ ওই আপিল আবেদন খারিজ করে এই রায় দিলেন।

বিবাদী জেলা প্রশাসকের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতের শুনানিতে বলেন, ঢাকার চার নদী রক্ষায় ২০০৯ সালে হাইকোর্টের রায় অনুসারে গাবতলীর তুরাগ নদীর দখল উচ্ছেদ করতে গেলে স্থিতাবস্থার আদেশের কারণে প্রশাসন দখল উচ্ছেদ করতে পারেনি। পরবর্তীতে ব্যবসায়ীদের দায়ের করা রিট মামলায় নদীর দখল বিষয়ে আদালতে প্রতিবেদন উপস্থাপন করলে ব্যবসায়ীদের লিজ সংক্রান্ত বিষয়ে সিটি করপোরেশনের মালিকানায় না থাকার বিষয়টি উঠে আসে।

এমনকি ভূমি মন্ত্রণালয়কে এই রিট মামলায় পক্ষ করা হয়নি। তিনি বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সরকারের নামে রেকর্ডকৃত জমি সিটি করপোরেশনের লিজ দেয়ার কোনো এখতিয়ার নেই।

মনজিল মোরসেদ আরও জানান, আপিল বিভাগের এই রায়ের ফলে গাবতলীর তুরাগ নদী এলাকায় বালু ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই।

সান নিউজ/আলম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা