জাতীয়

নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় ছয় নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

সম্মাননা প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন- শমিলা বেগম, দীপা দেবী, ফিরোজা বেগম, সালেহা খাতুন, আশা তালুকদার ও তাহমিনা খানম।

ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বঙ্গবন্ধু স্যাটেলাইট) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

এসময় ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসটি অত্যন্ত স্মরণীয়। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফেরার মধ্য দিয়ে স্বাধীনতা পরিপূর্ণ হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা