জাতীয়

বাংলাদেশকে মার্কিন রাষ্ট্রদূতের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক : ইতিহাসের জগণ্য ঘটনা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে নজির বিহীন হামলায় সহমর্মিতা প্রকাশ করায় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

শনিবার (০৯ জানুয়ারি) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আর্ল মিলার বলেন, ওয়াশিংটনের পার্লামেন্ট ভবনে ন্যক্কারজনক ঘটনায় মার্কিন কংগ্রেস সাংবিধানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ২০ জানুয়ারি শপথ নেবেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা আর সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে। আর্ল মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই কঠিন সময়ে বাংলাদেশের অনেক নাগরিক সমর্থন দেওয়ায় তাদের ধন্যবাদ জানাই। বন্ধুতা, অংশীদারত্ব আর গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের জন্য আপনাদের ধন্যবাদ।

প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের গল্পটা সংগ্রামের উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রকে পরীক্ষা দিতে হয়। কখনো আমরা হোঁচট খাই। কিন্তু নিবেদিত প্রাণ নাগরিকদের কাজের মধ্য দিয়ে আমরা ঘুরে দাঁড়াই আর সব সময় যে মূল্যবোধগুলো ধারণ করি তা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।

যুক্তরাষ্ট্রে আমরা আবার এটা করেছি। অন্যের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আর দেশের প্রতি ভালোবাসার মাধ্যমে আমরা আবার ন্যায় বিচারের মাধ্যমে, আইনসম্মতভাবে এগিয়ে চলতে পুনরায় অঙ্গীকার করছি।

উল্লেখ্য, গত বুধবার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের বাইরে জড়ো হন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজারো সমর্থক। বিক্ষোভ থেকে উন্মত্ত লোকজন ক্যাপিটলে হামলা চালায়, যা প্রাণঘাতী সংঘাতে রূপ নেয়। এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণহানি হয় ৫ জনের। এই হামলাকে নগ্ন আক্রমণ হিসেবে দেশে-বিদেশে সমালোচনা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা