জাতীয়

গত ২৪ ঘণ্টায় ১৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৩৪জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭৮৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ২০ হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮৩৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ ও ১৩হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ৮ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৭৩৪ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৮০ (৭৬.০৩ শতাংশ) ও নারী ১ হাজার ৮৫৪ জন (২৩.০৯৭ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে শূন্য থেকে দশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন রয়েছেন।

বিভাগীয় হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা