জাতীয়

বাংলাদেশে বিপুল বিনিয়োগে তুরস্কের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক: তুরস্ক বাংলাদেশ বিপুল পরিমাণে বিশেষ করে স্পেশাল ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশে জাহাজ ভাঙ্গা ও জাহাজ নির্মাণ শিল্পে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) প্লান্ট স্থাপনে যৌথভাবে বিনিয়োগ করতে চায়।

রবিবার (০৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাতকালে এসব আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত নাবিকদের তুরস্কের মার্চেন্ট শিপে নিয়োগ এবং মেরিটাইম সেক্টরে দু’দেশের সার্টিফিকেট অব কমপিটেন্সি (সিওসি) স্বীকৃতির আহ্বাণ জানান।

এতে করে দু’দেশের নাবিকদের চাকুরির সুযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশের জাহাজ নির্মাণে আধুনিক তথ্যপ্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশের প্রকৌশলী, পিপিপি এক্সপার্টস ও কারিগরি কর্তকর্তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত নাবিকদের তুরস্কের মার্চেন্ট শিপে নিয়োগ, সিওসি’র স্বীকৃতি, জাহাজ নির্মাণে আধুনিক তথ্যপ্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়ে আশ্বাস দেন।

দু’দেশের মধ্যে ১৯৮৬ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক শিপিং চুক্তিপত্রের বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ উপহার দেন।

সান নিউজ/টিএস/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র কর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

দৌলতদিয়া ফেরিঘাটে নতুন করে ভাঙন শুরু

বন্ধ থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় নতুন করে...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা