জাতীয়

বিদায়ি বছরে ৭৩৮ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

সান নিউজ ডেস্ক : সদ্য বিদায়ি ২০২০ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৩৭ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানকালে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন হাজার ৫৯৪ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

রোববার (৩ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে এক কোটি আট লাখ ৮৯ হাজার ৮৪৯ পিস ইয়াবা, পাঁচ লাখ ৩৫ হাজার ৮৬৯ বোতল ফেনসিডিল, এক লাখ ১৫ হাজার ৭৯৯ বোতল বিদেশি মদ, ছয় হাজার ৩৩৯ লিটার বাংলা মদ, ১০ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ১৩ হাজার ৮৫৭ কেজি গাঁজা, ২২ কেজি ১৭ গ্রাম হেরোইন, ৪৬ হাজার ৬২১টি উত্তেজক ইনজেকশন, ৬৪ হাজার ১৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩০ লাখ ২৪ হাজার ৯টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮৭ কেজি ৭৬৬ গ্রাম স্বর্ণ, ২১৬ কেজি ৭১৭ গ্রাম রুপা, ৩৩ হাজার ৩৬৬টি শাড়ি, নয় হাজার ৪৪০টি থ্রিপিস/শার্টপিস, ১৪ হাজার ৯৬৭টি তৈরি পোশাক, ২১ হাজার ৪৮৭ মিটার থান কাপড়, ৯ লাখ ৫০ হাজার ৫৯৫ ঘনফুট কাঠ, ৩৮ লাখ ২৯ হাজার ৪৩০ কেজি চা পাতা এবং ৪১টি কষ্টি পাথরের মূর্তি।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৩টি পিস্তল, একটি রিভলভার, ৯০টি বন্দুক, ১০ হাজার ৪৭৩টি সকল প্রকার গোলাবারুদ, ৩৫টি ম্যাগাজিন, দুই কেজি ২০০ গ্রাম গান পাউডার এবং ২০টি ককটেল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা