জাতীয়

পুলিশের ক্রমাগত উন্নয়ন সাধনে সরকার সদা সচেষ্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি চৌকস বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ক্রমাগত উন্নয়ন সাধনে সরকার সদা সচেষ্ট। পুলিশের নতুন প্রজন্ম হিসেবে উন্নয়নের এ ধারাকে আরও বেগবান এবং টেকসই করার ক্ষেত্রে অবদান রাখবে। বাংলাদেশ পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশজুড়ে সন্ত্রাস মোকাবিলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকায় জলদস্যু মুক্তিকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালানোসহ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও গভীর আস্থা অর্জনের মাধ্যামে বাংলাদেশ পুলিশকে আরও জনবান্ধব ও কার্যকর বাহিনীতে পরিণত করতে সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাে. শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজিপিরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা