জাতীয়

ঝরে পড়া রোধে শিক্ষাকে আনন্দময় করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধকল্পে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনেক সময় বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের আচরণ প্রভৃতি কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে নিরুৎসাহিত হয়।

শুক্রবার (১ জানুয়ারি) মেহেরপুর জেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এজন্য শিক্ষার্থীদের পড়ালেখার পদ্ধতি আনন্দময় করতে হবে।

বিদ্যালয়ের পরিবেশে যেন শিক্ষার্থীরা আনন্দ পায়, সেজন্য বিদ্যালয়ের ভবন, আঙিনা আকর্ষণীয় করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, শিশুরা পড়ালেখায় পিছিয়ে থাকলে বা অমনোযোগী হলে তাদেরকে উৎসাহিত করতে হবে। তাদের মনের ওপর বিরূপ প্রভাব পড়ে এমন আচরন করা থেকে বিরত থাকতে হবে। তাদের আনন্দের সঙ্গে শিক্ষা দিতে হবে। শিক্ষকদের আচরণ দেখে শিক্ষার্থীরা অনেক কিছু শিখে থাকে।

তাই শিক্ষার্থীদের সামনে প্রত্যেক শিক্ষককে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। শিশুরা যাতে দেখে সেটাই অনুকরণ করতে পারে। তাই তাদের সামনে কারও সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। ফরহাদ হোসেন বলেন, শিক্ষা খাতকে আরও উন্নত করতে সরকার এই খাতে গুরুত্ব দিয়েছে।

শিক্ষাকে মানসম্মত করতে এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রতিবছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে।

এই করোনা পরিস্থিতির মাঝেও যথাসময়ে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই বিতরণ করা হচ্ছে, যা শিক্ষা খাতকে উন্নত করতে বর্তমান সরকারের আন্তরিকতার প্রকাশ। কেউ যেন শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সেজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথকভাবে পাঠ্যবই ছাপানো হয়েছে।

প্রতিমন্ত্রী এসময় শিশুদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে পাঠ্যক্রমের পাশাপাশি মননশীল বই পড়াসহ শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ সৃজনশীল কাজে অংশ নিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

মেহেরপুরকে শিক্ষাক্ষেত্রে মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আন্তরিকভাবে কাজ করতে অনুরোধ করেন। প্রতিমন্ত্রী এরপর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে রহমান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা