জাতীয়

কোয়ারেন্টাইনে যুক্তরাজ্য ফেরত ১১ যাত্রী

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম চালুর প্রথম দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ১১ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে লন্ডন থেকে আগত কাতার এয়ারলাইন্সের (কিউআর৬৪০) ফ্লাইটে চারজন ও এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) ফ্লাইটে ১১ যাত্রী বিমানবন্দরে আসেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. নাজিবুল হক বলেন, ‘দুটি ফ্লাইটের যাত্রীদের আপাতত আশকোনা হাজক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে যাওয়ার পর যাত্রীদের কেউ যদি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে না থেকে নিজ খরচে সরকার নির্ধারিত সাতট হোটেলে থাকতে চান, সে ব্যবস্থা করা হবে।’

যুক্তরাজ্যে সনাক্তকৃত নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুত সংক্রমণশীল করোনাভাইরাসের স্ট্রেইন শনাক্ত হওয়ার প্রেক্ষিতে সারাবিশ্বের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগ বিছিন্ন করা হয়। বাংলাদেশে যাতে এ ভাইরাসের সংক্রমণ না ঘটে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর এ সংক্রান্ত অনুশাসন দেন। তার প্রেক্ষিতে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের নিজ খরচে হোটেলে অবস্থানের জন্য স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে ওই সাতটি হোটেল নির্ধারণ করা হয়।

হোটেলগুলো হলো- রাজধানীর বনানীর অমনি রেসিডেন্স, নিকুঞ্জ-২ এর বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, হোটেল গ্রেস-২১, উত্তরা সেক্টর-১ এর হোটেল এফোর্ড ইন, সেক্টর-৯ এর হোয়াইট প্যালেস হোটেল, সেক্টর-৩ এর মেরিনো রয়েল হোটেল এবং মেমেন্টো হোটেল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা