জাতীয়

যে তারিখে পাওয়া যাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বই

নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছে সরকার। নির্ধারিত তারিখ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, মোট ১২ দিন বই বিতরণ করতে হবে।

বই বিতরণ নিয়ে মাউশির বিজ্ঞপ্তিতে জানানাে হয়, প্রতি বছরের ন্যায় এবারও ২০২১ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এ বছর ভিন্ন আঙ্গিকে পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

প্রতিটি শ্রেণির (নমব থেকে ষষ্ঠ শ্রেণি) বই বিতরণের জন্য তিন দিন করে মােট ১২ দিনে পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে মােট তিনদিনে বই বিতরণ করতে হবে।

নমব শ্রেণি : ১ থেকে ৩ জানুয়ারি

অষ্টম শ্রেণি : ৪ থেকে ৬ জানুয়ারি

সপ্তম শ্রেণি : ৭ থেকে ৯ জানুয়ারি

ষষ্ঠ শ্রেণি : ১০ থেকে ১২ জানুয়ারি

করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে এবারের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ভিন্ন আঙ্গিকে হওয়ার কারণে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত এবং মাঠ পর্যায়ে তা যথাযথ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রাথমিকের বই বছরের শুরুর দিন বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

চার কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি বই বিতরণ করা হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা