জাতীয়

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থীরা হচ্ছেন ফরিদা ইয়াসমিন ও কামাল উদ্দিন সবুজ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইলিয়াস খান ও ওমর ফারুক। সিনিয়র সহসভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহসভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা।

যুগ্ম সম্পাদকের দুটি পদের প্রার্থীরা হচ্ছেন মাঈনুল আলম, আশরাফ আলী, সৈয়দ আলী আসফার, নাজমুল আহসান ও কল্যাণ সাহা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমাদ বাবলু। এ ছাড়া ১০টি সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করবে। কমিটির অন্য সদস্যরা হলেন- জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ূয়া (শেলু বড়ূয়া), শামীমা চৌধুরী ও মনিরুজ্জামান। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১ জন।

এদিকে, গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের ২৩তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন ফরিদা ইয়াসমিন। কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন শ্যামল দত্ত। জাতীয় প্রেস ক্লাব সদস্যদের আলোচনার পর এসব রিপোর্ট অনুমোদিত হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা