জাতীয়

আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বৃহস্পতিবারও

নিজস্ব প্রতিবেদক : জরিমানা ছাড়াই ৩১শে ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দেয়া যাবে। তবে ৩১শে ডিসেম্বর ব্যাংক হলিডে। এদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। সেজন্য করদাতাদের ৩০শে নভেম্বর বুধবারের মধ্যে করের ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ও চালান কেটে রাখতে অনুরোধ করেছিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১শে ডিসেম্বর ২০২০। কিন্তু ৩১শে ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০শে ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।

গত নভেম্বর মাসের শেষ দিন (৩০শে নভেম্বর) করদাতাদের ভিড় ও আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে তা ৩১শে ডিসেম্বর করা হয়েছিল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা