জাতীয়

মুজিবুর রহমানকে খাদ্য অধিদফতরের ডিজি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মুজিবুর রহমানকে খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সারোয়ার মাহমুদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে গত ২৭ ডিসেম্বর আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সারোয়ার মাহমুদ ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

এছাড়া, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদকে ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অপর আদেশে ওএসডি অতিরিক্ত সচিব শাহিদা আক্তারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব শশাংক শেখর ভৌমিককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক মো. জয়নাল আবেদীন মোল্লাহকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা