জাতীয়

গায়ের জোরে ১২০ ফুট রাস্তা হয়ে গেছে ২০ ফুট : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : গায়ের জোরে বা ক্ষমতার জোরে ১২০ ফুট রাস্তা হয়ে গেছে ২০ ফুট। এখানে আর কোনও গায়ের জোর বা রাজনৈতিক দাপট দেখানও চলবে না। যে যত বড় শক্তিধর হোউন না কেন রাজউকের রাস্তা কেউ দখল করতে পারবে না।

বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ভাষানটেক বস্তি পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন। স্বেচ্ছায় যদি কেউ জায়গা ছেড়ে না দেয়, তাদেরকে উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা হবে। এখানে রাজউকের নকশা কোড ছাড়া অনেক ভবন হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, ডেন্টাল হাসপাতাল থেকে ভাষানটেক পকেটগেট সড়ক পর্যন্ত অল্প কয়েকজন মানুষের জন্য লাখ-লাখ মানুষ কষ্ট পাচ্ছে। এলাকার অনেকের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। আমি এখানে এসে দেখলাম, অনেকে জেনে-বুঝে বা না বুঝে রাস্তা দখল করে ভবন তৈরি করেছেন।

তিনি বলেন, রাজউকের রাস্তার নকশার মধ্যে কেউ ভবন রাখতে পারবেন না। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। সাতদিন সময় দিয়েছি। এই সময়ের মধ্যে উঠে না গেলে, ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে। বস্তিবাসীদের উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তি উন্নয়ন করার জন্য আমাকে বলেছেন।

আমি তার নির্দেশনা অনুযায়ী বস্তি দেখতে এসেছি। মেয়র প্রধানমন্ত্রীর কথার প্রসঙ্গে বলেছেন, এদেশের কোনও মানুষ গৃহহীন থাকবে না। আমরা বস্তিবাসীদের পুর্নবাসনের চেষ্টা করছি। আশা করি, বস্তিবাসীদের জন্য স্থায়ী সমাধান করতে পারবো।

সান নিউ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা