ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে জালালাবাদের শোক 
জাতীয়

ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে জালালাবাদের শোক 

সান নিউজ ডেস্ক : জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা'র আজীবন সদস্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন।

বুধবার (৩০ ডিসেম্বর) জালালাবাদ এসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে হ্রদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

অধ্যাপক ড. এ. এইচ. শিবলী প্রাক্তন অধ্যাপক ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সর্বশেষ উপাচার্য নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় সিলেট। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সুপন্ডিত ও সাদা মনের মানুষ ছিলেন।

তার পৈতিক নিবাস হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রামে। তিনি রাজশাহী কলেজের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মরহুম আব্দুল হাই সাহেবের ছেলে।

ড. এ. এইচ. শিবলী এর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাষ্ট্রের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও সদস্য সচিব জনাব জালাল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, তার মৃত্যুতে সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার পশ্চিমে মস্কো ও তামবভ অঞ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা