জাতীয়

সরকারি জমি উদ্ধারে ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় সরকারি খাস জমি চিহ্নিত করে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদে কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জল শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠকে অষ্টম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সপ্তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ভাওয়ালরাজ এস্টেটের জমি পুনরুদ্ধারে কার্যক্রম আরও জোরদার করতে সুপারিশ করা হয়।

কমিটি দেশের যেসব জেলা-উপজেলার পৌরসভার ভূমি অফিসের কার্যক্রম প্রশাসনিক অনুমোদন ছাড়াই চলছে, সেসব জেলা-উপজেলার পৌরসভার ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করে। প্রতিটি জেলা-উপজেলায় সরকারি/আধা-সরকারি খাস জমি চিহ্নিত করে অপদখলীয় সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দু’টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প’ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা পরবর্তী স্থানান্তরিত করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা