জাতীয়

পিছিয়ে যাচ্ছে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন। কিন্তু এ পরীক্ষার বেশকিছু খাতা শেষ পর্যায়ে তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে আরও দেরি হবে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য সরকারি ছুটি এবং শনিবারও আমরা কাজ করে গেলেও বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাচ্ছে। এ জন্য ফল প্রকাশে দেরি হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃতীয় পরীক্ষকের প্রয়োজন তৈরি হয়েছে। কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্তও আছে। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব কাজ শেষ করার। কারণ এটি শেষ করতে পারলে আমাদের একটা বোঝা নেমে যায়।’তবে খাতা দেখার এ প্রক্রিয়া কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অনেক খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরে ২০ শতাংশের বেশি ব্যবধান হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের নিকট দেওয়া হয়েছে। সে কারণে পিএসসি চেষ্টা করেও ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি। এ প্রক্রিয়ায় যেতে না হলে আজ ২৪ ডিসেম্বরের মধ্যেই বৈঠক করে ফল প্রকাশের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা