জাতীয়

প্রতিমাসে ২০ হাজার টাকা ভাতা চান মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় লিখিত বক্তব্যে বলা হয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যারা সরাসরি জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে আমরা অনুরোধ করছি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধারা বর্তমানে যে ভাতা পান, তা সময় ও পরিস্থিত বিবেচনায় বেশ কম। আমরা তাই বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবি জানাই। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য জেলা ও উপজেলার সকল হাসপাতালে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদসহ সংগঠনের নেতা-কর্মীরা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা