জাতীয়

উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলব

নিজস্ব প্রতিবেদক : উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। সুতরাং আমরা সেই লক্ষ্য থেকে কোনোভাবে বিচ্যুত হব না। যত প্রতিকূলতাই আসুক, যত সমস্যাই আসুক ইনশাল্লাহ্ আমরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করব এবং উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে আমরা গড়ে তুলব।”

মঙ্গলবার (২২ ডিসেম্বর) নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ৫ম বোর্ড সভায় এ কথা বলেন তিনি।

তাপস বলেন, “আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য পূরণে করোনা মহামারির মাঝেও মানব উন্নয়ন সমীক্ষা-২০২০-এ দুই ধাপ এগিয়েছি। জনগণের কাছে এসব ইতিবাচক অগ্রগতি আপনাদের তুলে ধরতে হবে। এসব অগ্রগতিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের প্রতিফলন।”

ডিএসসিসির কর্মকর্তাদের উদ্দেশে মেয়র তাপস বলেন, “আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি সে লক্ষ্যে আপনাদের গতিশীল হতে হবে। আমরা এখনও সে গতি সঞ্চার করতে পারিনি। আমি আশা করি সেই গতি সঞ্চারে আপনারা আরও বেশি উদ্যমী হবেন, উদ্যোগী হবেন।”

শেখ তাপস প্রকৌশল বিভাগকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা সূচি নির্ধারণ করে কাজগুলো সম্পন্ন করুন। আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে ঠিকাদাররা কাজ সম্পন্ন করে তারপরে বিল পাবেন, বিষয়টি নিশ্চিত করবেন। যাতে করে আমরা নতুন কাজগুলো যথাসময়ে শুরু করতে পারি।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা