জাতীয়

প্রাথমিকের সাবেক ডিজিসহ ৫ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. আবু হেনা মোস্তফা কামালসহ ৫ শিক্ষা কর্মকর্তাকে আদালত অবমাননার অভিযোগে তলব করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার ( ৭ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ডিজি ছাড়া অন্যরা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. রমজান আলী, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম এবং গাইবান্ধার সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম।

তাদেরকে আগামী ১৪ ডিসেম্বর আদালতে হাজির হয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত আদালতের আদেশ প্রতিপালন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আবু হেনা মোস্তফা কামাল বর্তমানে প্রতিরক্ষা সচিব। গত ৭ জুলাই তিনি প্রতিরক্ষা সচিব পদে যোগদান করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অপরপক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ।

প্রসঙ্গত ২০০৮ সালে গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম নামের এক পরীক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নিয়োগ না পেয়ে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করেন বিউটি বেগম। মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম হওয়া বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়। পরে জেলা জজ ও হাইকোর্টেও সে আদেশ বহাল থাকে।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নাজমা সুলতানা। কিন্তু আপিল শুনানি করে সর্বোচ্চ আদালত ২০১৭ সালের ৩ অগাস্ট ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়। কিন্তু তারপরও নিয়োগ না পাওয়ায় বিউটি বেগম আদালত অবমাননার অভিযোগ আনেন তাদের বিরুদ্ধে।

আইনজীবী এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আদালত গত ২ মার্চ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবমাননার রুল জারি করলেও তারা রুলের জবাব দেননি। এ কারণে আপিল বিভাগ বিবাদীদের তলব করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা