জাতীয়

জেলা প্রশাসক সম্মেলন ৫-৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৫-৭ জানুয়ারি। করোনাভাইরাস মহামারীর মধ্যেই এবার ঢাকায় মাঠ প্রশাসনের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। ডিসিরা ওসমানী স্মৃতি মিলনায়তনেই সম্মেলনে যোগ দেবেন।

তবে প্রধানমন্ত্রীসহ অন্যরা কীভাবে এ সম্মেলনে যোগ দেবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানান অতিরিক্ত সচিব রফিকুল। প্রতি বছর এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা।

প্রসঙ্গত সাধারণত জুলাই মাসে ডিসি সম্মেলন হয়ে থাকে। করোনার কারণে এবার কয়েক মাস পিছিয়ে জানুয়ারিতে হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা