ছবি: সংগৃহীত
জাতীয়

আদালত অবমাননার শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক: দুই বিচারকের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থি ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের বিষয়ে আগামী ১৯ অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আরও পড়ুন: আপিল বিভাগে নিরাপত্তা জোরদার

বুধবার (৩০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান সিদ্দিকীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

এ শুনানিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও।

মঙ্গলবার (২৯ আগস্ট) ঐ ৭ আইনজীবীর বিরুদ্ধে এ আবেদন করা হয়। আবেদনটি বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের কার্যতালিকা শীর্ষে (১ নম্বর) ছিল।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

অভিযোগ ওঠা বিএনপির ৭ আইনজীবী নেতা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী ও আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি আদালত অবমাননার এ আর্জি জানান। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে আইনজীবী নাহিদ সুলতানা যুথি এ আবেদনের বিষয়টি উপস্থাপন করেন।

আরও পড়ুন: এমপি আব্দুল কুদ্দুস আর নেই

এ দিন প্রধান বিচারপতি বলেন, যেহেতু বেঞ্চ পুনর্গঠনের প্রয়োজন রয়েছে, কাজেই ২৯ আগস্ট এ আবেদন শোনা যাবে না। তিনি তার সচিবের কাছে আবেদনটি জমা দিয়ে যেতে বলেন। আইনজীবী নাজমুল হুদার পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

আবেদনে বলা হয়, বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ৭ জনকে বিবাদী করে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

আরও পড়ুন: আজ ঢাকাসহ দেশজুড়ে বিএনপির মিছিল

গত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা সভায় সংবিধান অনুসারে, ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের ২ জন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এছাড়া ঐ ২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এ নিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে বিএনপিপন্থি আইনজীবী নেতারা মিছিল সমাবেশও করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা