জাতীয়

‌'বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার শামিল'

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার শামিল উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নারীদের গর্জে উঠতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কোনো বিষয় মেনে নেয়া হবে না।

রোববার (৬ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারী ও কন্যা নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশাসন ও পেশাজীবীদের সঙ্গে এক অনলাইন মতবিনিময়’ সভায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা নারীর অধিকার মানে না, মানে তেঁতুল তত্ত্ব, তারা শুধু নারী ধর্ষণকারীদের পক্ষে কথা বলে। তাদের জায়গা দুই লক্ষাধিক মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে হবে না। তাদের জায়গা ওই পাকিস্তানে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতনের বিচারকার্য আর আগের মতো ঝুলে থাকবে না। বর্তমানে সময়ের প্রয়োজনে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ে বিচার শেষ হচ্ছে। এখন জনগণ সুফল পাচ্ছে। বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক, বাল্যবিয়ে প্রতিরোধে কমিটি পুনর্গঠন করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি করতে হবে।

‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ-আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি’ স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফাওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিফ কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম।

সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. রওশন আরা বেগম, অ্যাডভোকেট এস এম এ সবুর, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডা. সোহেল মাহমুদ, রুমানা আক্তার, বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি); হামিদা পারভীন পিপিএম, উপ-পুলিশ কমিশনার, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ; অ্যাড. আফরোজা ফারহানা আহমেদ, স্পেশাল পি. পি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঢাকা; তুষার আবদুল্লাহ, সুস্মিতা পাইক, ডেপুটি ডিরেক্টর, জাতীয় মানবাধিকার কমিশন; উম্মে ওয়ারা,সহকারী অধ্যাপক, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পেশাজীবী ও গবেষকরা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা