জাতীয়

ভাসানচর ইস্যুতে জাতিসংঘের সঙ্গে সরকারের দূরত্ব

নিজস্ব প্রতিবেদক : ভাসানচর ইস্যুতে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মাঝে দূরত্ব দূর করার আহবান জানিয়েছেন আন্তর্জাতিক সর্ম্পক বিশ্লেষক ও শরণার্থী বিশেষজ্ঞরা। যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ প্রত্যাবাসনে বেশি মনোযোগী হলে সংকট সমাধান দ্রুত করা সম্ভব।

বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গার পাশে শুরু থেকেই ছিল, জাতিসংঘ। প্রতি বছর তাদের জন্য অর্থায়নসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখে, সংস্থাটি। তবে, সম্প্রতি ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে জাতিসংঘের অভিযোগ, তাদের সম্পৃক্ত করেনি বাংলাদেশ সরকার।

এ অভিযোগের সরাসরি উত্তর না দিলেও পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট সমাধানে জাতিসংঘ মিয়ানমারকে চাপ দিলে, এই তিন বছরে নিজ মাতৃভূমিতে ফিরতে পারতেন হতভাগ্য রোহিঙ্গা।

দূরত্ব দূর করে, সবপক্ষকে একসাথে কাজের ওপর গুরুত্ব দিচ্ছেন, বিশেষজ্ঞরা। ভাসানচরে নেয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি মূল্যায়ের পরই এখানে অর্থায়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। এই বিষয়টিতেও মনোযোগ দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন, বিশেষজ্ঞরা।

মিয়ানমারে সু চির নেতৃত্বে কয়েকদিন আগে ফের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ক্ষমতাসীন এনএলডি। রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধানে, এই সরকারের সাথেও যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা