ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ওলামারা
জাতীয়

ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ওলামারা

নিজস্ব প্রতিবেদক : ভাস্কর্য ইস্যু নিয়ে দেশে চলমান অস্থিরতা নিয়ে আলেম-ওলামাদের করণীয় নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে শনিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় শীর্ষ আলেমদের নিয়ে এ বৈঠক হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুর নেতৃত্বে উলামা‌য়ে কেরা‌মের এক‌টি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চলমান সংকট নিরসনে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরবেন।

জানতে চাইলে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর প্রচার সেলের সমন্বয়ক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান বলেন, আজকের বৈঠকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মত ও চিন্তার ওলামারা এক টেবিলে বসেছিলেন। বৈঠক থেকে খুবই উপযুক্ত, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ও পরামর্শ এসেছে।

তিনি বলেন, শীর্ষ ওলামাদের বৈঠ‌কে ২টি সিদ্ধান্ত এবং ৫টি প্রস্তাবনা পেশ করা হয়েছে। সিদ্ধান্ত দুটি হলো —আল্লামা মাহমুদুল হাসান প্রধানমন্ত্রীর কা‌ছে দে‌শের ওলামা‌য়ে কেরামের পক্ষ থেকে এক‌টি চি‌ঠি পাঠা‌বেন। যাতে ভাস্কর্য বিষ‌য়ে ওলামাদের বক্তব্য ও আহ্বান তু‌লে ধরা হবে। দ্বিতীয়ত, আল্লামা মাহমুদুল হাসানের নে‌তৃ‌ত্বে উলামা‌য়ে কেরা‌মের এক‌টি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা ক‌রে চলমান সংকট নিরস‌নে নি‌জে‌দের দাবি ও অবস্থান তুলে ধরবেন।

বৈঠকে শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন— আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, মুফতি মনসুরুল হক, মুফতি মুবারকুল্লাহ, মুফতি রুহুল আমীন, মুফতি রশিদুর রহমান ফারুক, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি জাফর আহমদ, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মাওলানা নাজমুল হাসান, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া প্রমুখ।

বৈঠকে সরকা‌রের প্রতি যেসব প্রস্তাব তুলে ধরা হয়েছে তা হলো—

এক. জী‌বিত বা মৃ‌তের মানবাকৃ‌তির মূ‌র্তি বা ভাস্কর্য নির্মাণ হারাম। তাই এ‌ হেন কাজ ক‌রে কো‌টি মুসলমান‌দের ক‌লিজায় আঘাত না দি‌য়ে বিকল্প চিন্তা কর‌তে সরকা‌রের প্রতি প্রস্তাব।

দুই. অনলাইন ও অফলাইনে নবীর অবমাননা বিষ‌য়ে প্রশাস‌নের কঠোর নজরদারি ও ক‌ঠিন শা‌স্তি নি‌শ্চিত করার আহ্বান।

তিন. ধোলাইপা‌ড়ে বন্ধ করে দেওয়া মস‌জিদ চালু করতে হবে এবং বিগত ঈমানি আন্দোল‌নে গ্রেফতারদের নিঃশর্ত মু‌ক্তি দিতে হবে।

চার. শব্দ দূষ‌ণের মনগড়া অজুহা‌তে মাহ‌ফিল নি‌ষিদ্ধ করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

পাঁচ. উম্ম‌তের দ্বিন ঈমান, দেশ ও জা‌তির রাহবার ওলামাদের সম্প‌র্কে কটূ‌ক্তি ও বি‌ষোদগার বন্ধ করতে হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

 মোংলা নদীতে দুই ফেরী উদ্বোধন: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

মোংলা নদীতে ফেরি সংকট এবং এর ফলে সৃষ্ট দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। সাধা...

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১ 

সুন্দরবনের গহীনে কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গা...

মোংলা বন্দরে এল ভারত থেকে চালের শেষ চালান

মোংলা বন্দরে ভারত থেকে এল চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান। শুক্রবার (২৬ জুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা