রাজনীতি

সকল কর্মীর মুক্তি দিতে হবে

সান নিউজ ডেস্ক: গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে আমাদের একটা মাত্র দাবি, দুই দিনের মধ্যে সকল আলেম, সকল রাজনৈতিক কর্মী ইনক্লুডিং খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

আরও পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

রোববার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্ব করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী দুদিনের মধ্যে আলেম-ওলামাসহ রাজবন্দিদের মুক্তি না দিলে ১০ হাজার মানুষ নিয়ে হাইকোর্ট ঘেরাও করা হবে। সেখানেই বসে থাকব, ঈদের নামাজ পড়তে দেব না।

আরও পড়ুন: আরও পড়ুন: চালু হচ্ছে না মোটরসাইকেল

তিনি বলেন, মামুনুল হকের পরিবারকে গত ১৫ মাসে মাত্র একবার দেখা করতে দেওয়া হয়েছে। তিনিসহ অন্যান্য আলেমদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া জালেমের কাজ।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রর এই ট্রাস্টি বলেন, মানবিক নাহলে যতই নামাজ, তাহাজ্জুত, কোরআন পড়েন এবং কোরবানি করেন কোনো কাজ হবে না। ক্ষমা পাবেন না। তওবা করেন, আলেমদের মুক্তি দেন।

আরও পড়ুন: চালু হচ্ছে না মোটরসাইকেল

খালেদা জিয়ার ‍মুক্তির বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখাতে পারেন না। আপনারা সবসময় দ্বিচারিতা করছেন। এগুলো বন্ধ করুন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাদের উপর আমার রাগ আছে। আপনারা এখানে ঘরের মধ্যে বসে মিটিং করেন। আমরা বেশ কয়েকবার বলেছি চলেন না হাজার দশেক লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করি। আমার প্রস্তাব হচ্ছে- দুই দিনের মধ্যে তাদের সবার যদি জামিন না হয়, আমরা সবাই ঘেরাও করে থাকবো। ওদের মুক্তি না হলে হাইকোর্টে ঈদের জামাত হবে না। আমরাই ওইখানে মাঠ দখল করে বসে থাকবো।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা