জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৪০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম আফ্রিকার দেশ গৃহযুদ্ধ কবলিত দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে সে দেশের রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর ১৪০ সদস্যে একটি চৌকস দল।

শুক্রবার ( ৪ ডিসেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। পুলিশ হেডকোয়ার্টারের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে ডিআইজি (ওয়েলফেয়ার) মো. বশির উদ্দীন আহমেদ এবং ইউএন এফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদেরকে আন্তরিক বিদায় জানান।

মো. সোহেল রানা জানান, কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-১) সপ্তম রোটেশনের ৭০ জন এবং কমান্ডার (পুলিশ সুপার) মুহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-২) তৃতীয় রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ, বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যগণ ২০১৩ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশের আরও একটি ফরমড পুলিশ ইউনিট ২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অসীম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা