জাতীয়

গ্লোবের সঙ্গে আইসিডিডিআরবির ভ্যাকসিন চুক্তি বাতিল  

নিজস্ব প্রতিবেদক : করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি বাতিল করেছে গ্লোব বায়োটেক ফার্মাসিউটিক্যালস। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন বিভাগের ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার ( ৩০ নভেম্বর) আইসিডিডিআরবিকে চিঠি দিয়ে তাদের সঙ্গে কাজ না করার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি আইসিডিডিআরবির পরিবর্তে সিআরও বাংলাদেশের সঙ্গে হিউম্যান ট্রায়ালের নতুন চুক্তিতে যাচ্ছে গ্লোব।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গত ১৪ অক্টোবর আইসিডিডিআরবির সঙ্গে গ্লোবের চুক্তি হয়। চুক্তির শর্ত ছিল, ৩০ দিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ব্যবস্থা নেবে তারা। কিন্তু চুক্তি স্বাক্ষরের প্রায় দেড় মাস পরও আইসিডিডিআর,বি এ বিষয়ে কাজ শুরু করেনি।

তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কোনো অগ্রগতি নেই। অথচ এ তিনমাসে প্রায় নয়টি মিটিং হয়েছে। আমরা বুঝতে পেরেছি, তারা যেহেতু বিদেশি সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়, তাই তারা যাদের ফান্ডে চলে তাদের স্বার্থই আগে দেখবে।

এদিকে মঙ্গলবার (১ ডিসেম্বর) তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের অফিসে ব্যানকোভিডের তৃতীয় ধাপের ট্রায়াল বিষয়ে আলোচনায় অংশ নেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ব্যানকোভিডের নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। তিনি ভ্যাকসিনের নাম ব্যানকোভিডের পরিবর্তে ‘বঙ্গভ্যাক্স’ রাখার প্রস্তাব করেন। এ প্রস্তাবে গ্লোব বায়োটেক ফার্মাসিউটিক্যালসেরও সম্মতি আছে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ মহিউদ্দিন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা