জাতীয়

এই মুহূর্তে ওমরাহ করার সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে ওমরাহ করার সুযোগ নেই। অদূর ভবিষ্যতে সুযোগ হলেও সীমিত পরিসরে ওমরাহ যাত্রী পাঠানো হবে। করোনা পরিস্থিতির কারণে শুধু ওমরাহই নয়, আগামী হজের সময় কী হবে সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে আগাম কিছু জানানো হয় না, তারা সিদ্ধান্ত নিয়ে তবেই জানিয়ে দেয়। তখন নিশ্চিত করে সবকিছু বলা সম্ভব হয়। এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি।

সৌজন্য সাক্ষাতে আরআরএফ নেতাদের মধ্যে সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন, অর্থ সম্পাদক রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, মোহসিনুল করীম লেবু, সদস্য মাসহুদুল হক, মাসুদ রানা, খালেদ সাইফুল্লাহ ও সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা