জাতীয়

মাঠ প্রশাসনের কর্মীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আন্দোলন করে আসা মাঠ প্রশাসনের ১১-১৬ গ্রেডভুক্ত কর্মীদের পদ-পদবি পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাঠ প্রশাসনের ১১-১৬ গ্রেডভুক্ত এসব কর্মীদের পদ-পদবি পরিবর্তনের জন্য গেল সোমবার (৩০ নভেম্বর) এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বর্তমান পদবিগুলো পরিবর্তন করে সচিবালয়ের মতো পদ-পদবি করার বিষয়ে আন্দোলন করে আসছেন।

দীর্ঘদিনেও তাদের এই দাবি পূরণ না হওয়ায় ১৫ থেকে ৩০ নভেম্বর তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করায় মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমসহ জনসেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য জনপ্রশাসন সচিবকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। গত ১৫ থেকে ৩০ নভেম্বর কর্মবিরতি পালন করেন তারা।

আগামী ৫ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাদের। এরমধ্যেই তাদের জন্য সুখবর এল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা