জাতীয়

জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক : মানি লন্ডারিং আইনে করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীমসহ (জি কে শামীম) তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী নায়েব সুবেদার মিজানুর রহমান।

এরপর আসামি পক্ষের আইনজীবীরা জেরা করার জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।এর আগে ১০ নভেম্বর জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত ৫ অক্টোবর ঢাকা মহানগর আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলি করেন।

গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলাটি করেন।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‍্যাব অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা