জাতীয়

পদ্মা সেতুতে বসলো ৩৫তম স্প্যান

নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতুর ৩৫তম স্প্যান বসানো হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে সেতুর ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের সময় ৩৫তম স্প্যান বসানো শেষ হয়েছে বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। ৩৪তম স্প্যান বসানোর ৬ দিনের ব্যবধানে বসলো ৩৫তম স্প্যান। একইসঙ্গে চলতি মাসেই পদ্মা সেতুতে বসলো ৪টি স্প্যান যা আগে কখনো বসেনি।

এদিকে, ৩৫তম স্প্যানটি বসানোর ফলে ৪১টি স্প্যানের মধ্যে এখন আর ৬টি স্প্যান বসাতে বাকি থাকলো। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে বাকি ৬ স্প্যান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। এর আগে, শনিবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে ৩ হাজার ১৫০ টন ওজনের ৩৫তম স্প্যানটি আনা হয় মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের কাছে। পদ্মা সেতুর ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান। জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) ৩৫তম স্প্যান বসানোর শিডিউল নির্ধারিত থাকলেও নির্ধারিত পিলারের কাছে নাব্যতা সংকটের কারণে তা হয়ে ওঠেনি। তারপর ড্রেজিং করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয় এবং স্প্যান বসানোর তারিখ পরিবর্তন করে, আজ বসানো হলো ৩৫তম স্প্যান।

উল্লেখ, চলতি মাসের ১১ অক্টোবর ৩২তম, ১৯ অক্টোবর ৩৩তম, ২৫ অক্টোবর ৩৪তম স্প্যান এবং আজ ৩১ অক্টোবর বসলো ৩৫তম স্প্যান। সব কিছু ঠিক থাকলে নভেম্বর মাসে বসবে আরও ৪টি স্প্যান। পদ্মা সেতু কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা