জাতীয়

রাজধানীতে আলু ব্যবসায়ী ৬ প্রতিষ্ঠানকে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে আলু বিক্রি করছে ব্যবসায়ীরা। আলুর দাম নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় ভোক্তা পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরবারাহ প্রচুর থাকার পরও নিয়ন্ত্রণের বাইরে আলুর বাজার।

সরকার নির্দেশিত দামে আলু বিক্রি না করায় রাজধানীতে অন্তত ৬ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মোহাম্মাদপুর কৃষি মার্কেটে আলুর পাইকারি বাজারে অভিযান চালায় র‌্যাবের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় অভিযানে বেশ কিছু দোকানে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

শেষ খবর পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা