জাতীয়

চেক ডিজওনার মামলায় ব্যবসায়ীর  ৫০ বছর সাজা

নিজস্ব প্রতিবেদক : ৬৬টি চেক ডিজওনারের মামলায় চট্টগ্রামের এক ব্যবসায়ীর ৫০ বছর সাজা হয়েছে। তবে সে ব্যক্তি কতদিন সাজা খাটবেন তা নিয়ে দেখা দিয়েছে নতুন আইনী জটিলতা। আইনি জটিলতা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন প্রচলিত আইন অনুযায়ী ৫০ বছরই জেল খাটতে হবে ঐ ব্যবসায়ীকে। তবে এক্ষেত্রে হাইকোর্ট কি রায় দেন, তার ব্যাখার ওপর সকলে তাকিয়ে ।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৬৬টি চেক ডিজওনার মামলা রয়েছে। ২০১৪, ১৫ ও ১৬ সালে বিভিন্ন ব্যক্তির দায়ের করা মামলাগুলোতে ঐ ব্যবসায়ীর সাজা হয়েছে ৫০ বছর। তারপর মামলাটিতে নিম্ন আদালতে ৫০ বছর সাজা হবার পর নিয়মানুযায়ী হাইকোর্টে এসে জামিন নেন সেই ব্যবসায়ী। একাধিক চেকের মামলা, সাজা ৫০ বছর, কিন্তু প্রশ্ন উঠেছে, কত বছর সাজা খাটতে হবে ঐ ব্যবসায়ীকে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, প্রচলিত আইন অনুযায়ী ৫০ বছরই সাজা খাটতে হবে।

পাশের দেশ ভারতে এ ধরনের সাজার জন্য আলাদা আইন। একই আইন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়াতেও। কিন্তু বাংলাদেশে নেই এ ধরনের কোনো আইন। এ অবস্থায় সব পক্ষই এখন তাকিয়ে হাইকোর্টের নির্দেশনার দিকে।এরই মধ্যে বেশ কজন এমিকাস কিউরির বক্তব্য শুনেছেন হাইকোর্ট। এখন অপেক্ষা মামলাটির চূড়ান্ত রায়ের। যেখানে নির্ধারণ হবে একই ঘটনায় একই ব্যক্তির সাজা হলে, কত বছর খাটতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা